বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।
নতুন উপজেলাগুলো হলো—
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা ভেঙে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা, লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা
বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। বগুড়া সিটি কর্পোরেশন যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ১৩টিতে।
এ ছাড়া বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হলে মোট উপজেলার সংখ্যা বেড়ে হবে ৫০০।
নিউজ ডেস্ক