ঢাকা

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা। অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ ​বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সব পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কেএম শাকিল হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৫ মে) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাসহ তিন মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। এ ঘটনার পর দলীয়ভাবে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

কমেন্ট বক্স