ঢাকা

ঘরমুখো মানুষের ভিড়, আজ বিক্রি হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন টিকিট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ রোববার ২৭ মে যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে টিকিট বিক্রি পুরোপুরি অনলাইন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।

রেলওয়ের সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। সম্ভাব্য ঈদের তারিখ বিবেচনায় রেখে কয়েক ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে কর্তৃপক্ষ।

এর আগে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ শেষ ধাপে ২৭ মের টিকিট বিক্রি করা হচ্ছে।

টিকিট বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে কিছু বিশেষ নিয়মও নির্ধারণ করেছে রেলওয়ে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং একই ব্যক্তি একাধিকবার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন না। এছাড়া কেনা টিকিট ফেরতের সুযোগ রাখা হয়নি।

যাত্রীচাপ মোকাবিলায় যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে উচ্চ শ্রেণির যাত্রীদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যাত্রীসেবায় বিশেষ নজর রাখা হচ্ছে।



কমেন্ট বক্স