ঢাকা

ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীনে পৌঁছেছেন ডাকসু নেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাত দিনের সফরে চীনে পৌঁছেছে। চীনা দূতাবাসের আমন্ত্রণে রোববার সকালে তারা বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সফরে ডাকসুর বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালনকারী নেতারাও অংশ নিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সফরের আগে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাদের সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন।

সপ্তাহব্যাপী এ সফরে ডাকসু নেতারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক স্থাপনা পরিদর্শন করবেন বলে জানা গেছে। পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানও ঘুরে দেখবেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের শিক্ষার্থী পর্যায়ের সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে।



কমেন্ট বক্স