ঢাকা

নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ঘোষণা আসতে পারে। তবে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। পাশাপাশি পেনশন খাতে অতিরিক্ত আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা লাগতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

এ বিষয়ে কাজ করতে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করছে। কমিটির মতামতের ভিত্তিতে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

বর্তমানে চলতি অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য প্রায় ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই বাজেট অধিবেশনেই নতুন পে স্কেলের রূপরেখা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।




কমেন্ট বক্স