ঢাকা

পশ্চিমবঙ্গে ‘বুলডোজার রাজনীতি’ মেনে নেওয়া হবে না: মমতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে চলমান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, রাজ্যে ‘বুলডোজার রাজনীতি’ চালিয়ে সাধারণ মানুষের জীবিকা ও বসতভিটা ধ্বংস করা হচ্ছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সংস্কৃতি কখনো ভয়ভীতি ও দমননীতিকে সমর্থন করে না। উচ্ছেদের নামে গরিব ও নিম্নআয়ের মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিশেষ করে কলকাতার পার্ক সার্কাস, তিলজলা ও হাওড়া এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তার ভাষ্য, দিনমজুর, হকার ও ছোট ব্যবসায়ীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

তবে রাজ্য প্রশাসন মমতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এসব অভিযান সম্পূর্ণ নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। সরকারের দাবি, অবৈধ দখলমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযান আরও জোরদার হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।




কমেন্ট বক্স