ঢাকা

চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার ভোরে লিউঝো শহরের লিউনান এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৩টি স্থাপনা ধসে পড়ে। আহত হয়েছেন চারজন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুইজন স্বামী-স্ত্রী বলে নিশ্চিত করেছে প্রশাসন। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় সাত হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে স্থানীয় প্রশাসনের দাবি, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ এখনো স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত আছে।




কমেন্ট বক্স