ঢাকা

ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের বক্তব্যকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

রোববার আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, একটি পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। পাকিস্তান দাবি করেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সীমান্তে উত্তেজনা ও সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে, তবে তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তার এই মন্তব্যের পরই ইসলামাবাদ তীব্র প্রতিক্রিয়া জানায়।

পাকিস্তানের ভাষ্য, কোনো ধরনের আগ্রাসনের জবাব সমান শক্তিতেই দেওয়া হবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভারত-পাকিস্তান সংঘাত পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।




কমেন্ট বক্স