শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী “আগ্রাসন প্রতিরোধ দিবস” পালন করেছে আপ বাংলাদেশ। ৭ অক্টোবর সারাদেশে শতাধিক স্থানে একযোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, আলোচনা সভা, কুরআন খানি, শিশুতোষ অনুষ্ঠান ও তবারক বিতরণসহ নানা কর্মসূচি।

ঢাকা থেকে খুলনা, চট্টগ্রাম থেকে রংপুর—সব বিভাগে ছিল অংশগ্রহণমূলক নানা আয়োজন। রাজধানীতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও কুরআন খানি অনুষ্ঠিত হয়। সিলেটে জ্ঞান প্রতিযোগিতা, বরিশালে আগ্রাসনবিরোধী আলোচনা, রাজশাহীতে রচনা প্রতিযোগিতা, আর চট্টগ্রাম ও খুলনায় স্মরণসভা ও শিশুদের মধ্যে চকলেট বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

আপ বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়, আবরার ফাহাদ সত্য ও ন্যায়ের সংগ্রামের এক অবিনশ্বর প্রতীক। তাঁর শাহাদত নতুন
প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রেরণা দেয়।
নিউজ ডেস্ক