ঢাকা

মুরগির লেগ পিস নাকি পাঁজর কোন অংশের মাংসে বেশি উপকার?

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রতিদিনের খাবারে মুরগির মাংস এখন অপরিহার্য। ভুনা, ঝোল, বিরিয়ানি বা ফ্রাই—যেভাবেই রান্না হোক না কেন, এই মাংসের জনপ্রিয়তা সবার কাছেই সমান। তবে খাওয়ার সময় প্রায়ই প্রশ্ন ওঠে—মুরগির লেগ পিস ভালো নাকি পাঁজরের মাংস? বিশেষ করে শিশুদের পছন্দ লেগ পিস হলেও, অনেক অভিভাবক ভাবেন, কোন অংশটা শরীরের জন্য বেশি উপকারী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে পুষ্টিবিদদের বরাত দিয়ে জানানো হয়েছে, মুরগির পাঁজরের অংশের মাংস পায়ের তুলনায় বেশি উপকারী। পুষ্টিগুণের দিক থেকে পাঁজরের মাংস অনেক এগিয়ে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

পুষ্টিবিদদের ব্যাখ্যা অনুযায়ী, পাঁজরের অংশে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। নিয়মিত শরীরচর্চা করেন বা যাদের কাজেই শারীরিক পরিশ্রম বেশি, তাদের জন্য এই অংশের মাংস বিশেষভাবে উপকারী। এছাড়া এতে থাকা ফ্যাট শরীরের শক্তি জোগাতে সহায়ক ভূমিকা রাখে।

অন্যদিকে, লেগ পিস বা পায়ের মাংস খেতে সুস্বাদু হলেও এতে প্রোটিন তুলনামূলক কম এবং ফ্যাটের গঠনও পাঁজরের অংশের মতো কার্যকর নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।



কমেন্ট বক্স