ঢাকা

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের সরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশব্যাপী গণভোটও হয়। বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের মতামত প্রদান করেন।


ইসি সূত্র জানিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০। নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


ফলাফলে বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৭টি আসন। বাকি আসনগুলো স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা অর্জন করেছেন।


এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।






কমেন্ট বক্স