ঢাকা

কণ্ঠশিল্পী নোবেল আবারো গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডেমরা থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সেখানে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য জোরপূর্বক চাপ দেওয়া হয়।


এ ঘটনায় ভুক্তভোগী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত অধিকতর তদন্তের জন্য বিষয়টি পিবিআইকে দায়িত্ব দেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় এনে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।


ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালতের পরোয়ানা পাওয়ার পর থানা পুলিশ তা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





কমেন্ট বক্স