ঢাকা

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি ইমরান বিশ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি; সংগৃহীত ছবি; সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শাখার এক মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি দায়িত্বশীল বৈঠকে সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মো. ইউসুফ আলী, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার, সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক ও সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম চপল এবং কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নতুন কমিটিতে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম। জেলা সেক্রেটারি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান বিশ্বাস।


উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই থেকে তারা ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন।




কমেন্ট বক্স