ঢাকা

৪ সিটিতে হামের টিকাদান শুরু রবিবার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করেছে সরকার। এর অংশ হিসেবে আগামীকাল রোববার থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান।

তিনি বলেন, এই চার সিটি করপোরেশনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করা যাবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৩ মে থেকে সারা দেশে কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে একযোগে দেশব্যাপী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স