ঢাকা

চাঁদা না দেওয়ায় গাইবান্ধায় উদ্যোক্তার কারখানায় সন্ত্রাসী হামলা-

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:সংগৃহীত ছবি:সংগৃহীত
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার আরিফ খাঁ বাসুদেবপুর এলাকায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর গাইবান্ধা জেলা পরিচালনা পর্ষদের পরিচালক ও বিশিষ্ট উদ্যোক্তা মো. মহিদুল ইসলামের মৃৎ শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১ টায় ‘মক্কা মৃত্তিকায়’ নামক কারখানায় এই বর্বরোচিত হামলা চালানো হয়। এ ঘটনায় মহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চিহ্নিত চক্র ব্যবসায়ী ও নাসিব নেতা মহিদুল ইসলামের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা কারখানায় অনাধিকার প্রবেশ করে। তারা কারখানার প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে এবং ক্যাশ ড্রয়ার থেকে নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

হামলায় বাধা দিতে গেলে উদ্যোক্তা মহিদুল ইসলাম এবং তার কর্মচারী মো. ফরিদুল ইসলাম গুরুতর আহত হন। হামলাকারীরা ফরিদুল ইসলামের মাথায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে পা জখম করে। বর্তমানে ফরিদুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী উদ্যোক্তা মহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে মৃৎ শিল্প পরিচালনা করে আসছেন। আসামিরা তার ব্যবসার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে এই হামলা চালিয়েছে। তিনি বর্তমানে সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।



কমেন্ট বক্স