যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। খবর আলজাজিরার।
তিনি বলেন, ইরান বর্তমানে একটি “ঐতিহাসিক সন্ধিক্ষণে” দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে দুইটি পথ রয়েছে—ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া অথবা বিচ্ছিন্নতা ও ধ্বংসের দিকে যাওয়া।
কাটজ আরও বলেন, ইরান যদি দ্বিতীয় পথ বেছে নেয়, তাহলে তারা শিগগিরই বুঝতে পারবে যে এখনো যেসব লক্ষ্যবস্তুতে হামলা হয়নি, সেগুলো আগের তুলনায় আরও কঠোরভাবে আঘাত করা হবে।
তার ভাষায়, “সিদ্ধান্ত তাদের হাতে, এবং এর পরিণতিও তাদেরই বহন করতে হবে।”
এ বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক