ঢাকা

হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল) ওসমানি স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত দুই সরকার হামের টিকা কার্যক্রমে অবহেলা করেছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ।


বক্তব্য শেষে তিনি স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।




কমেন্ট বক্স