ঢাকা

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।


শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, আর এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় বিস্তৃত অঞ্চলে কম্পন টের পাওয়া গেছে।


ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার, সোয়াত, মালাকান্দ, চারসাদ্দা, চিত্রালসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। অনেক জায়গায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে চলে যান।


তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম এলাকা থেকে তথ্য সংগ্রহ চলছে।




কমেন্ট বক্স