ঢাকা

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে এবং পাঁচ সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনা করে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভায় পরীক্ষা পেছানো ও রুটিন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে গুরুত্ব দিয়েই পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এছাড়া, প্রায় সাত বছর পর এবার এইচএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এর আগে শিক্ষা বোর্ডগুলো ৭ জুন থেকে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল।



কমেন্ট বক্স