ঢাকা

কিস্তির ব্যাপারে 'না' বলে দেয় নি আইএমএফ, তবে কিছু বিষয়ে সমাধান হয় নি: অ‍র্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ওয়াশিংটন থেকে এম জামান: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের নতুন সরকারের জন্য প্রতিশ্রুত ঋণ বিষয়ে সরাসরি ‘না’ বলে দিয়েছে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।


স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান হয়নি।


তিনি আরও জানান, প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন না হওয়ায় ঋণ আটকে গেছে—এমন বক্তব্যও সঠিক নয়। তার মতে, আলোচনাটি এখনো প্রক্রিয়াধীন এবং কোনো চূড়ান্ত ‘হ্যাঁ’ বা ‘না’ পর্যায়ে পৌঁছায়নি।


অর্থমন্ত্রী বলেন, “যারা বলছে আইএমএফ ‘না’ বলে দিয়েছে, তাদেরই এ বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। আলোচনা এখনো চলমান। কিছু বিষয় সমাধান হয়নি, সেগুলো নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে।”


তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আবার বৈঠক হবে, যেখানে বকেয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।


এদিকে, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি প্রায় দুই বছর ধরে আটকে আছে। রাজস্ব খাতসহ কিছু সংস্কার নীতি বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এ অচলাবস্থা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


প্রসঙ্গত, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু করে, পরে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় আরও ৮০ কোটি ডলার যোগ হয়।




কমেন্ট বক্স