ঢাকা

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর নিউজ ছবি:মিরর নিউজ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

গঙ্গাচড়া (রংপুর):
এদিন আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত আরেকটি সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ ছাড়া বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকায় গফুরের মোড় থেকে পুটিমারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া, রংপুর বাস্তবায়ন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, অনেকে মনে করেছিলেন, এখানে উন্নয়ন হবে না। আমরা কাজের মাধ্যমে সেই ধারণার পরিবর্তন আনতে চাই।

সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়ন আমাদের অগ্রাধিকার। যোগাযোগব্যবস্থা উন্নত হলে মানুষের জীবনযাত্রা সহজ হবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। 
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স