ঢাকা

বাউল সাধক কানাই দাস আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভারতীয় বাউল সংগীতের প্রখ্যাত সাধক-শিল্পী কানাই দাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের তারাপীঠ-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রঞ্জন পালিত জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কানাই দাস। গত দুই মাস তিনি যক্ষ্মা-তে আক্রান্ত ছিলেন। এছাড়াও তার দীর্ঘদিনের ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যা ছিল।

শৈশব থেকেই দৃষ্টিহীন কানাই দাস ছিলেন আধ্যাত্মিকতা ও সংগীতের এক বিরল প্রতীক। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা ও আখড়ায় ঘুরে তিনি গেয়ে বেড়িয়েছেন মানবতা, প্রেম ও জীবনের দর্শন। ভক্তদের কাছে তিনি ‘কানাই বাবা’ নামেই অধিক পরিচিত ছিলেন।

তার কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’সহ বহু জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে।

দেশ-বিদেশে বাউল গান পরিবেশন করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। ২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। এছাড়া উইলিয়াম ডালরিম্পল-এর লেখা Nine Lives গ্রন্থেও তার জীবন ও সংগীত উঠে এসেছে।

তার মৃত্যুতে বাউল সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।



কমেন্ট বক্স