ঢাকা

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও সরকার জনগণের স্বার্থ বিবেচনায় দেশে দাম খুব সীমিত পরিসরে সমন্বয় করেছে।


রোববার (১৯ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সরকারের প্রায় দুই বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে।


মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির আগে বিশ্ববাজারে তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণে পৌঁছেছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করেছে।


তবে তিনি বলেন, সরকার চাইলে বড় ধরনের মূল্য সমন্বয় করতে পারত, কিন্তু জনগণের ভোগান্তি কমাতে ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সীমিত আকারে দাম সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, সরকার বর্তমানে বাড়তি ব্যয়ের বোঝা বহন করছে, যাতে সরাসরি জনগণের ওপর চাপ না পড়ে।





কমেন্ট বক্স