ঢাকা

লক্ষ্মীপুরে মজুদকৃত ৪৮০০ লিটার ডিজেল উদ্ধার গ্রেপ্তার -১

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ৪৮০০ লিটার অবৈধভাবে মজুদকৃত জালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়েছে। এসময় মজুদ রেখে বেশি দামে বিক্রি করার  অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
‎ রবিবার (১৯শে এপ্রিল ) গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকার বিভিন্ন জায়গা থেকে এসব ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪ হাজার ৮শ লিটার তেলের আনুমানিক মুল্য ৫ লাখ ৫২ হাজার টাকা। 
‎ 
‎এসময় আটককৃত ব্যক্তি বড়খেরী ইউনিয়নের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে  মোঃ সাইফুল ইসলাম  শাকিল অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি করার অপরাধ তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদে ভিত্তিতে  অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৪ ড্রাম ডিজেলসহ ১ ব্যক্তিকে আটক করা হয়।  জনস্বার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।



কমেন্ট বক্স