ঢাকা

প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়া ঠিকাদার লোকমানের ড্রাইভার বিল্লাল গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার বিল্লাল হোসেন ঠিকাদারের গাড়িচালক এবং মামলার ২ নম্বর আসামি বলে জানা গেছে। এর আগে এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হলেও বিল্লাল পলাতক ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শনে গেলে উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও ধাওয়া করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স