ঢাকা

মাগুরায় বাসের ধাক্কায় প্রবাসীর স্ত্রীর করুণ বিদায়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি মোঃ রাকিবুল হাসান থেকে সংগৃহীত ছবি মোঃ রাকিবুল হাসান থেকে সংগৃহীত
মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া ব্রিজ এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় পপি খাতুন (৩৬) নামের এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাজার শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় 'উসামা পরিবহন' নামক একটি দ্রুতগতির লোকাল বাস তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পপি খাতুন মাগুরা সদর উপজেলার রাজিবের পাড়া গ্রামের প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।
রামনগর হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে চালকদের বেপরোয়া গতির কারণেই এমন প্রাণহানি বারবার ঘটছে।



কমেন্ট বক্স