ঢাকা

ফের দেশে ফিরেই ফেসবুকে জানান দিলেন তাজুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিলকে কেন্দ্র করে দেশজুড়ে নানা মহলে আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন এ বিষয়টিও নতুন করে আলোচনায় যুক্ত হয়েছে।

দেশে ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির জানান দেন তাজুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “গুড মর্নিং ঢাকা। আসসালামু আলাইকুম।” তার এই পোস্ট ঘিরেও সমর্থক ও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

নিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও রাজনৈতিক ও আইনি অঙ্গনে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ বলছেন প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবেই এ পরিবর্তন, আবার কেউ এর পেছনে ভিন্ন কোনো প্রেক্ষাপট দেখছেন।



কমেন্ট বক্স