ঢাকা

সিলেটে লোডশেডিংয়ে বিড়ম্বনায় এসএসসি পরীক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
জেলা প্রতিনিধি, সিলেট: সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিভাগের ২২৫টি কেন্দ্রে ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও ভোগান্তি।

পরীক্ষা শুরুর প্রথম দিনেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবুও লোডশেডিং পরীক্ষার্থীদের প্রস্তুতি ও মানসিক স্থিতিতে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে জেলার ভিত্তিতে পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, মৌলভীবাজার জেলায় ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জ জেলায় ১৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নকল প্রতিরোধে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম মাঠে কাজ করছে। কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট যেকোনো জরুরি তথ্য ও সহায়তার জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বোর্ডের কন্ট্রোল রুম খোলা থাকবে।



কমেন্ট বক্স