ঢাকা

গত ১ বছরে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন: আইওএম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী নৌকায় ঝুঁকি নিয়ে অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহৃত পথগুলোয় (রুট) গত বছর প্রায় ৮ হাজার মানুষ হয় নিহত, নয়তো নিখোঁজ হয়েছেন। জাতিসংঘ বলছে, এর মধ্যে ইউরোপ অভিমুখী সমুদ্রপথ ছিল সবচেয়ে প্রাণঘাতী।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে অনেকেই ‘অদৃশ্য নৌযান ডুবে যাওয়ার’ ঘটনায় হারিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি একথা জানায়।

এ বিষয়ে আইওএমের মানবিক সহায়তা বিভাগের পরিচালক মারিয়া মোইতা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পরিসংখ্যান এসব মর্মান্তিক ঘটনা প্রতিরোধে আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষ্য বহন করছে।’

 অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহৃত পথগুলোয় গত বছর ৭ হাজার ৯০৪ জনের নিহত কিংবা নিখোঁজ হওয়ার খবর জাতিসংঘের কাছে এসেছে; যদিও ২০২৪ সালে এ সংখ্যাটি ছিল ৯ হাজার ১৯৭। ইতিহাসে কোনো এক বছরে এতজন অভিবাসনপ্রত্যাশীর এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।



কমেন্ট বক্স