ঢাকা

মার্কিন বাহিনীর হাতে ইরানের আরো তিন ট্যাংকার জাহাজ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
মার্কিন বাহিনীর হাতে ইরানের আরো তিন ট্যাংকার জাহাজ জব্দ

জব্দ হওয়া জাহাজ তিনটির নাম ‘ডিপ সি’, ‘সেভিন’ এবং ‘দোরেনা’। আন্তর্জাতিক জাহাজ চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। জাহাজগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ছিল।


ইরানের পতাকাবাহী তিনটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে ঘোষিত যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর এক দিনের মধ্যেই এ পদক্ষেপ নেয়া হলো।জব্দ হওয়া জাহাজ তিনটির নাম ‘ডিপ সি’, ‘সেভিন’ এবং ‘দোরেনা’। আন্তর্জাতিক জাহাজ চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। জাহাজগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ছিল।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাজগুলো ঠিক কোথায় জব্দ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের একটি এলাকায় অভিযানটি পরিচালিত হয়, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সমুদ্রসীমার কাছাকাছি।

‘ডিপ সি’ ইরানের একটি সুপারট্যাংকার, যা জব্দের সময় আংশিকভাবে তেলপূর্ণ ছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজটি সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

দ্বিতীয় জাহাজ ‘সেভিন’-এ জব্দের সময় প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এটি এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে শনাক্ত হয়েছিল।

অন্যদিকে ‘দোরেনা’ জব্দের সময় সম্পূর্ণ তেলবোঝাই ছিল। এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। জাহাজটি সর্বশেষ তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতের উপকূলের কাছে দেখা গিয়েছিল।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ইরান শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত দেশটির বন্দর থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের জাহাজও প্রবেশ করতে পারবে না।

এক বিবৃতিতে সেন্টকোম জানিয়েছে, অবরোধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দর ছাড়ার চেষ্টা করা ২৯টি জাহাজ ও নৌযানকে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স



কমেন্ট বক্স