ঢাকা

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে দ্বিতীয় রিফাইনারি হয়নি: সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো রিফাইনারি স্থাপন করা সম্ভব হয়নি, যা বর্তমান বাস্তবতায় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, বিশ্বজুড়ে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে। তাই জ্বালানি অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। সেনাবাহিনী সবসময় জবাবদিহিতার মধ্যেই থাকবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশ নেন। এর মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স