ঢাকা

জনসমর্থনে বুশের মত তলানিতে ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা নেমে গিয়েছিল প্রায় ৩০ শতাংশে। ইরাক যুদ্ধকে তখন এর প্রধান কারণ হিসেবে দেখা হয়। দীর্ঘ সময় পর একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ।


২০২৬ সালে এসে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষকদের মতে, এর পেছনে অন্যতম কারণ ইরান যুদ্ধ ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক উত্তেজনা।


মঙ্গলবার প্রকাশিত তিনটি পৃথক জনমত জরিপে দেখা যায়, ট্রাম্পের সমর্থন এখন মধ্য-৩০ শতাংশের ঘরে নেমে এসেছে। রয়টার্স-ইপসোস জরিপে তার জনপ্রিয়তা ৩৬ শতাংশ, স্ট্রেংথ ইন নাম্বার ভেরাসাইট জরিপে ৩৫ শতাংশ এবং এপি-এনওআরসি জরিপে ৩৩ শতাংশ।


এর আগে এনবিসি নিউজের এক জরিপে তার সমর্থন নেমে আসে ৩৭ শতাংশে, যা তখন তার সর্বনিম্ন অবস্থান ছিল।


একাধিক সাম্প্রতিক জরিপের গড় হিসাবেও দেখা যাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমছে। কিছু জরিপে তা ৩০ শতাংশের কাছাকাছি নেমে এসেছে, যদিও ফক্স নিউজের এক জরিপে ৪১ শতাংশ সমর্থন দেখানো হয়, যা তুলনামূলকভাবে ব্যতিক্রম।


বিশ্লেষকদের মতে, ২০১৭ সালের প্রথম মেয়াদ বা ক্যাপিটল হিলে হামলার সময়ের তুলনায় এবার জনসমর্থনের পতন আরও গভীর। সিএনএনের ‘পোল অব পোলস’ অনুযায়ী, বর্তমানে প্রায় ৬২ শতাংশ মানুষ তাকে সমর্থন করেন না।


সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জনসমর্থন ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতায় রয়েছে, যা তার রাজনৈতিক অবস্থানের জন্য একটি বড় চাপ তৈরি করছে।




কমেন্ট বক্স