ঢাকা

ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে।


বৃহস্পতিবার সকালে ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এই সহায়তা পাঠানো হয়েছে।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই চিকিৎসাসামগ্রী ইরানে পৌঁছানো হবে বলে জানা গেছে।


এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে ইরানে মানবিক সংকট তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই পরিস্থিতিতে একাধিক দেশ ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে।




কমেন্ট বক্স