ঢাকা

ভারত, চীনের মানুষ সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেডিও সঞ্চালক মাইকেল সেভেজের একটি বিতর্কিত চিঠি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। ওই লেখায় ভারত, চীনসহ কয়েকটি দেশ সম্পর্কে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চিঠিতে দাবি করা হয়, এসব দেশ থেকে কিছু মানুষ যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয়, যাতে নবজাতক জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। লেখাটিতে ভারত ও চীনকে অবমাননাকর ভাষায় উল্লেখ করা হয় এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীতিকে এভাবে “অপব্যবহার” করা হচ্ছে বলে দাবি করা হয়।

ট্রাম্প এই পোস্টটি শেয়ার করেন এমন সময়, যখন তিনি একদিন আগেই এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব নেই। তবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য সঠিক নয়।

বাস্তবে বিশ্বের বহু দেশেই জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার নিয়ম রয়েছে। এর মধ্যে কানাডা, মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার একাধিক দেশও রয়েছে।

ট্রাম্পের এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ভারত ও চীনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানকে সামনে আনতেই তিনি এ ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন।

মানবাধিকার কর্মী ও অভিবাসন বিশেষজ্ঞরা মন্তব্যগুলোকে বিভাজনমূলক ও বিদ্বেষপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার দেশ ভারত ও চীনের বিরুদ্ধে এমন মন্তব্য কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।



কমেন্ট বক্স