ঢাকা

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকূপায় দুই গ্রুপের সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘ‌র্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২০ জন।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএন‌পির সভাপ‌তি আবুল হো‌সে‌নের সা‌থে জেলা যুবদ‌লের সা‌বেক সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ জোয়ার্দ্দা‌রের সমর্থকদের ম‌ধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধ‌রে বৃহস্পতিবার সকালে জা‌হিদ জোয়ার্দ্দা‌রের সমর্থক মোহন শেখ (৬৬) পি‌টি‌য়ে হত্যা ক‌রে আবুল হো‌সে‌নের লোকজন। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। এই খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ি‌য়ে প‌ড়ে। সংঘ‌র্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় অন্তত ১২টি ঘরবাড়ি।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জা‌নি‌য়ে‌ছেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পে‌য়ে‌ছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্বাস শেখকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

এদি‌কে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারের জের ধ‌রে এই ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



কমেন্ট বক্স