ঢাকা

ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠালো বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ইরান-এর জনগণের প্রতি সংহতি জানিয়ে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব সামগ্রী তুলে দেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মু. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইরানের আহত মানুষের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়, যার মাধ্যমে এসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।

অনুষ্ঠানে ড. মু. নজরুল ইসলাম চলমান সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ অঞ্চলে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে।

সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার বার্তা বহন করে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জানান, মানবিক সহায়তা প্রদান তাদের নৈতিক দায়িত্ব এবং বিশ্বের যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য।




কমেন্ট বক্স