দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে কুয়েতের আকাশসীমা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাতে জানা গেছে, এখন থেকে ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু হবে। একই সঙ্গে নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েতের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে আগামী রোববার থেকে নির্দিষ্ট কিছু রুটে ৪ ও ৫ নম্বর টার্মিনাল ব্যবহার করে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ
নিউজ ডেস্ক