রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিকে পূর্ণাঙ্গভাবে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, মো. শরিফুল ইসলাম জনি এর আগে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর তিনি রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। তারও আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম জনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীসহ সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নিউজ ডেস্ক