ঢাকা

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমানো এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অত্যন্ত স্পষ্ট। ব্যয় সাশ্রয়ী করতে হবে এবং প্রতিটি খাতে ব্যয়ের যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে।

তিনি আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং অধিকাংশই অনুমোদন পায়। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়, আর কয়েকটির বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স