ঢাকা

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জাপান-এ আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প সোমবার (২৭ এপ্রিল) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদো-তে অনুভূত হয়।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সংস্থাটি আরও জানায়, উরাহোরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’, আর নিইকাপ্পু-তে ‘লোয়ার ৫’ মাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।

জেএমএ কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের জানান, সাম্প্রতিক বড় ভূমিকম্পগুলোর সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাথর ধসের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেন তিনি।

এর আগে, গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ছয়জন আহত হন এবং উপকূলে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে।



কমেন্ট বক্স