ঢাকা

হত্যাচেষ্টা মামলার আসামি সাত বছর বয়সী প্রথম শ্রেণির শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার কাগজপত্রে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে তার পক্ষে আজ রবিবার দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মোঃ শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিল পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, হামলা ও আহত করার অভিযোগ উঠে। পরে ১০ এপ্রিল এবিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়। এ মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ওই এলাকার শাজাহান আলীর ছেলে মোঃ হুসেন নামে ৭ বছর বয়সী শিশুটির নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়। শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো।

আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম যুক্ত হলে তদন্তে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।



কমেন্ট বক্স