ঢাকা

চট্টগ্রামে বিপুল অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বিপুল অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনা (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার দখল থেকে একটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিডিএমএস পর্যালোচনায় ওসমান গনির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি সক্রিয় অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে  হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার পুলিশ সুপার মো. নাজির আহমেদ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের ধরণ ও পরিমাণ থেকে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাছাড়া দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগী সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স