ঢাকা

জয়পুরহাটে বছরে ৬৯৯ মামলায় সহায়তা দিল লিগ্যাল এইড, মিলেছে ৫০ লাখ টাকার সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা আইন সহায়তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার কম, তারা জেলা লিগ্যাল এইড কমিটি থেকে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, গত এক বছরে কমিটির মাধ্যমে ৬৯৯টি মামলায় আইনগত সহায়তা প্রদান, ১১২৪ জনকে আইনি পরামর্শ, এডিআর প্রি-কেসে ৬৯৩টি মামলা দায়ের, এডিআর পোস্ট-কেসে ৮৭টি নিষ্পত্তি এবং আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ টাকারও বেশি অর্থ আদায় করে দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স