ঢাকা

গুলশানে বিদেশি নাগরিকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-এ শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ইউনাইটেড হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা একজন বিদেশি নাগরিকের মৃত্যুর খবর পেয়েছি। তিনি কোন দেশের নাগরিক এবং ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।




কমেন্ট বক্স