ঢাকা

ঈদের ছুটিতে বড় অবকাশ, টানা ৭ দিন বন্ধের ইঙ্গিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি চাকরিজীবীরা আবারও দীর্ঘ ছুটির সুযোগ পেতে যাচ্ছেন। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটির সম্ভাবনা রয়েছে

সূত্র জানায়, এই সময়ের মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে। এর ফলে ঈদের মূল ছুটির সঙ্গে অতিরিক্ত দুই দিন যুক্ত হয়ে মোট ছুটি সাত দিনে পৌঁছাতে পারে।

এদিকে, ঈদের আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায়, যদি ২৪ মে শনিবার অফিস খোলা রাখা হয়, তাহলে এই ছুটির সঙ্গে আরও একটি দিন যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এতে করে টানা ছুটির সময় আরও বাড়তে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ২৭ মে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সাধারণত, বাংলাদেশে এক দিন পর ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা, যা হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে পালন করা হয়।

এর আগে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও সরকার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছিল, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দেয়। এবারের ঈদেও একই ধরনের দীর্ঘ ছুটির প্রত্যাশা করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।



কমেন্ট বক্স