ঢাকা

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যেই আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এতে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।


বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।


তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পরিবহন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।


সর্বশেষ মৃত্যুবরণ করা হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তিনি রংপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। এ বছর এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।


এ পর্যন্ত মৃত্যুবরণকারী সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।


এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন মক্কায় শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। ৩১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।




কমেন্ট বক্স