ঢাকা

১০৪ বছর বয়সে বুথে গিয়ে ভোট দিলেন প্রবীণ ভোটার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

১৩৮ নম্বর বুথের এই ভোটারকে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বয়সের ভার সত্ত্বেও তিনি ভোটাধিকার প্রয়োগ করেন

জানা গেছে, এসআইআর শুনানির জন্য তাঁকে আগে বিডিও অফিসে ডাকা হয়েছিল, পরে বিষয়টি তার বাড়িতে গিয়ে নিষ্পত্তি করা হয়। তার নাম শুরুতে বিবেচনাধীন তালিকায় থাকলেও পরে সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পাঠানো বাড়িভিত্তিক ভোটার তালিকায় তার নাম ছিল না। এরপর প্রশাসনের উদ্যোগে তাকে কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়সের শেষ প্রান্তেও একজন নাগরিকের ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স