ঢাকা

ইরানে ২১ জনের ফাঁসি কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, বর্তমান সংঘাত শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের মধ্যে ৯টি গত জানুয়ারির বিক্ষোভ সংশ্লিষ্ট, ১০টি বিরোধী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে এবং ২টি গুপ্তচরবৃত্তির অভিযোগে দেওয়া হয়েছে।


এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ইরানি জনগণের অধিকার কঠোরভাবে দমন করা হচ্ছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক।


তিনি আরও জানান, সংঘাতের প্রভাবের পাশাপাশি দেশটিতে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই আরও সংকটপূর্ণ হয়ে উঠছে।


জাতিসংঘ এই ঘটনাকে ঘিরে ইরান সরকারের প্রতি কঠোর সমালোচনা জানিয়েছে।


সূত্র: আল-জাজিরা




কমেন্ট বক্স