ঢাকা

মুখ ঢাকলেই লাল কার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলে শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখতে নতুন দুইটি নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

নতুন নিয়ম অনুযায়ী, মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় কোনো ফুটবলার মুখ ঢেকে কথা বললে তা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং সরাসরি লাল কার্ড দেখানোর সম্ভাবনাও থাকবে। একই সঙ্গে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে মাঠ ছেড়ে যান, তাকেও লাল কার্ড দেখানো হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বিশেষ সভায় এই দুটি নিয়ম অনুমোদন দেওয়া হয়।

আইএফএবি জানিয়েছে, নিয়মগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় প্রয়োগ করে এর কার্যকারিতা যাচাই করা হবে। তবে ফিফা নিশ্চিত করেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেই এই নতুন নিয়মগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।




কমেন্ট বক্স