ঢাকা

৯৫ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত মোট ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ সময়ের মধ্যে আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। পরিবহনে ব্যবহৃত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৪২টি, সৌদি এয়ারলাইন্স-এর ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর ১৮টি ফ্লাইট।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী মো. শামসুল আলম, যার বাড়ি রংপুরে। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ, যাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৬ মে। ইতোমধ্যে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা ৩০ জুন পর্যন্ত চলবে।



কমেন্ট বক্স